জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ এ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার “আলহাজ্ব এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট” -এর সিনিয়র সহ-সভাপতি, “গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমি” সাধারণ সম্পাদক, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক, সিলেট জেলা স্কাউটের সাবেক সম্পাদক মো: মকব্বির আলী দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তাঁর এই বিশেষ সন্মান অর্জনে ট্রাস্টের পক্ষ থেকে মকব্বির আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সাথে গুনী এই শিক্ষকের উজ্জ্বল ভবিষ্যৎ মঙ্গল কামনা করা হয়েছে।
আলহাজ্ব এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট -এর পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে জানিয়েছেন, অত্র ট্রাস্টের সন্মানিত সিনিয়র সহ-সভাপতি মো: মকব্বির আলী দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় ট্রাস্ট পরিবার গর্বিত ও সন্মানিত।

নিজস্ব প্রতিবেদকঃ 



















