আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ বিভিন্ন ইউনিয়নে ১১৬টি মন্ডপে সভাপতি সম্পাদকসহ সকলের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মফিজুর রহমান, আবাসিক প্রকৌশলী নেস্কো কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ হোসেন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ মায়া বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা তৌহিদুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ড কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগ দেবাশীষ সরকার, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীলরতন দেব, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম ডালিম সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ উপজেলা শাখা ও মোঃ দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ উপজেলা শাখা, মোঃ আঃ রশিদ শাহ্ বাংলাদেশ জামায়াতে ইসলামে আমীর কিশোরগঞ্জ উপজেলা শাখা ও বিভিন্ন দলের পক্ষ থেকে মোঃ শাহ্ আলম বাবু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ উপজেলা শাখা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক মোতালেব হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সভাপতি মোঃ আঃ হালিম কিশোরগঞ্জ উপজেলা শাখা ও এনসিপি সমন্বয়কসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকল দপ্তরের প্রশাসন সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে বলে আশ্বস্ত করেন, কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম বলেন প্রশাসন আপনাদের পাশে থাকবে। আইনশৃঙ্খলা কোন প্রকার যেন বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। সার্বক্ষণিক মনিটরিং টিম প্রস্তুত থাকবে এবং সিসি ক্যামেরা দ্বারা সকল পূজা মন্ডপ নিয়ন্ত্রিত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে আশ্বস্ত করেন, এবং এবারে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে সকল পূজামন্ডপের সভাপতির হাতে ডিও প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

লাল চাঁদ শীল, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ 



















