ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

মোরেলগঞ্জে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ শুরু: নির্ধারিত দামে মিলবে ন্যায্য মূল্য

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টায় উপজেলার খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ এরশাদ আলী জানান, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬৭০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি মন ১,৪৪০ টাকায় সরাসরি সংগ্রহ করা হবে। কার্ডধারী কৃষকরা সর্বোচ্চ ৩ মেট্রিকটন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন।

কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকরাও পাবেন তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য, যা তাঁদের মুখে হাসি ফোটাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

মোরেলগঞ্জে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ শুরু: নির্ধারিত দামে মিলবে ন্যায্য মূল্য

আপডেট : ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫