ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

পিরোজপুরে খনন করা হচ্ছে ভাড়ানি খাল, চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া ঐতিহাসিক ভাড়ানি খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২ মে) সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।

‎জানা গেছে, পিরোজপুর পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা ২ কিলোমিটার দীর্ঘ ও গড়ে প্রায় ২০ থেকে ২২ ফুট প্রস্থের এ খালের দুই পাশ জুড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। বর্তমান উদ্যোগের ফলে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং খালটি তার পূর্বের রূপ ফিরে পাচ্ছে। উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে খালের দুই পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ও গাছ ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা স্থাপনাও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দা তারেক রানা চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী এ ভাড়ানি খালটিকে সংস্কার ও পুনরখন করার ব্যাপারে পিরোজপুরে জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছে এবং পিরোজপুরের সাধারণ নাগরিকদের এই কাজে সম্পৃক্ত করেছে সেটি সাধুবাদ জানানোর দাবি রাখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পিরোজপুরের খাল গুলোকে খনন করার জন্য একটি পরিকল্পনা নেওয়া উচিত।

পরিবেশবাদীরা বলছেন, এই খাল শুধুমাত্র পানি প্রবাহের জন্য নয়, বরং শহরের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা খালের পাড় দখলমুক্ত রেখে সবুজায়নের দাবি জানান।

এবিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, পিরোজপুর পৌরবাসী প্রাণের দাবি ছিল এই খালটি খনন করা এবং খালটি দখলমুক্ত করা। এই খালের যে দূষণ এবং দখল ছিল তার জন্য পানি প্রবাহ পুরোপুরি বন্ধ ছিল। স্থানীয়রা আমাকে বলেছে একসময় এখানে এই খালের বেশ প্রভাব ছিল। আমরা খালটি খননের কার্যক্রম শুরু করেছি। ২ কিলোমিটার দীর্ঘ এ খালটি আমরা খনন করছি। আশা করি খালের দুপাশের এলাকাবাসীরাও এ কাজে আমাদের সহায়তা করবে।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

পিরোজপুরে খনন করা হচ্ছে ভাড়ানি খাল, চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫