ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে

পিরোজপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম, হত্যার হুমকি

পিরোজপুর সদর উপজেলার রাজারকাঠিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রক্তাক্ত জখম নুপুর বেগমকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠি গ্রামের বাসিন্দা অদুদ সিকদারের স্ত্রী নুপুর।

বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা হাসপাতালে ২৪ নম্বর বেডে ভর্তি নুপুর বেগম এ প্রতিবেদককে জানান, প্রতিপক্ষের লোকজন এলোপাতারি কুপিয়ে, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তারা আরও বেপরোয়া হয়ে আমাকে ভয়ভীতিসহ খুন জখমের হুমকি দিয়েছে।

তিনি বলেন, গতবছরের একটি গরুর চুরির ঘটনায় দু‘পক্ষের দ্বন্দ রয়েছে প্রতিবেশী শাকিল সিকদারের সাথে। এ নিয়ে প্রতিপক্ষরা সোমবার ১০ মার্চ গৃহে ঢুকে কোন কিছু বুঝার আগেই ধারালো দা ও লোহার রড দিয়ে শাকিল সিকদার, তার স্ত্রী রাবেয়া বেগম ও পুত্র সিয়াম এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এসময় এগিয়ে আসা শাহিনুর খানম জানান, আমিসহ স্থানীয়রা জড়ো হয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। গ্রামবাসি সূত্রে জানা যায়, গতবছর নুপুর বেগমের একটি গরু চুরি হয়। যদিও তখন এই চুরির আসল ঘটনা জানা যায়নি। পরবর্তী গ্রামের বিভিন্ন লোকের মুখে জানা যায় শাকিল সিকদার এই উক্ত গরু চুরির সাথে সংযুক্ত ছিল।

এ বিষয়ে অভিযুক্ত শাকিল সিকদার জানান, আমাকে নিয়ে কুৎসা রটায় তারা। আমি এর প্রতিবাদ করলে এক পর্যায়ে মারপিট হয়েছে। এতে আমি ও পরিবার আহত হই।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুস সোবাহান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং

পিরোজপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম, হত্যার হুমকি

আপডেট : ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫