ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

দুর্বৃত্তের দেয়া আগুনে গরু বাঁচাতে কৃষক নিজেও দগ্ধ

পিরোজপুরের ইন্দুরকানীর ঢেপসাবুনিয়া গ্রামে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে দুর্বৃৃত্তের দেয়া আগুনে এক কৃষকের গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে খড়ের গাঁধা (কুটার মেই)। এসময় কৃষক নুরুল ইসলাম মৃধা আগুন লাগা গোয়াল ঘর থেকে গরু উদ্ধার করতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কৃষক নুরুল ইসলাম মৃধার স্ত্রী রুফিয়া বেগম জানান, রাতে গোয়াল ঘরে আগুন দেখে আমি ও আমার স্বামী ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে ছুটে যাই। আমার স্বামী জ্বলন্ত গোয়াল ঘর থেকে গরু উদ্ধারের চেষ্টা করলে তার গায়ে আগুন লেগে শরীরের একটা অংশ পুড়ে যায়। আগুনে গোয়াল ঘর ও পেটে বাচ্চাসহ একটি গাভী গরু পুড়ে গেছে আরো একটি গরু আধাপোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশে থাকা একটি খড়ের গাধা ও পুড়ে গেছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষক নুরুল ইসলামের গোয়াল ঘরসহ একটি গরু পুড়ে গেছে। এসময় গরুর মালিকও আহত হয়েছেন। এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

দুর্বৃত্তের দেয়া আগুনে গরু বাঁচাতে কৃষক নিজেও দগ্ধ

আপডেট : ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫