ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে

রাজধানীতে পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় লরিচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের সহকর্মীরা। এতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বনানী ওভারপাস, ফ্লাইওভার, মিরপুর, ক্যান্টনমেন্টসহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা গেছে।

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক মারা যাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পোশাক কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার, বয়স ১৯/২০ বছর হবে। আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম জানান, কিছু গাড়ি ভিন্ন রুটে ঘুরে যাচ্ছে। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ।

জনপ্রিয়

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং

রাজধানীতে পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট

আপডেট : ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫