সংগৃহীত ছবি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম আজ (১৫ জানুয়ারী) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে অনুষ্ঠিত ৪০তম ক্যাডেট এসআই- ২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এতে, সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত কুচকাওয়াজে ২২ জন নারী অফিসারসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) অংশগ্রহণ করেন।

আইজিপি প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এক বছর মেয়াদী এই প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট (এসআই) মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নয়ন কুমার ঢালী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. আরিফুল ইসলাম-কে বেস্ট ক্যাডেট পদক প্রদান করেন।

পরিশেষে তিনি নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহব্বান জানান এবং বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে চেমনী মেমোরিয়াল হলে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেট এসআই- ২০২৩ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সংবাদ360 ডেস্কঃ 



















