সংগৃহীত ছবি
গত ৫ আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (১০ নভেম্বর) “শহীদ নূর হোসেন দিবস” কর্মসূচিকে কেন্দ্র করে জমায়েতের চেষ্টার অংশ হিসেবে তৈরি করা যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্লাকার্ডসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের এ তথ্য শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে এক বার্তায় জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।
এসময় তাদের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৯০ দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের প্ল্যাকার্ড উদ্ধার করা হয়।

ডিএমপির বার্তায় বলা হয়েছে, “এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।” তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম বার্তায় উল্লেখ করা হয়নি।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















