ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

নিজে নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন ড. ইউনূস

  • সংবাদ360 ডেস্ক
  • আপডেট : ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৮ ভিউ
ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের আয়োজিত ‘ক্লাইমেট-ফরোয়ার্ড’ নামের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন-সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘ ২৫ মিনিট কথা বলেছেন তিনি।

এ সময় আলোচনায় ৫ আগস্টের গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, আপনার নির্বাচন করার কোনও সম্ভাবনা আছে?; জবাবে ড. ইউনূস বলেন, “আমাকে দেখে কী আপনার মনে হয় নির্বাচন করব? আমি নির্বাচন করব না।”

সঞ্চালক তখন তাকে আবারও প্রশ্ন করে বলেন, “আপনার নির্বাচন করার কোনও সম্ভাবনাই নেই?”। ইউনূস বলেন, “না, না কোনোভাবেই নয়।”

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘‘কেন নয়। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।”

নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, সাবেক সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশনসহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে ৬টি কমিশন গঠন করা হয়েছে। তাদের ৩ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি বলেন, কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছাবে, তখনই নির্বাচন আয়োজন করা হবে। আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যে করা হবে।

এছাড়া ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানোর যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা চলে গেছে। আর যারা আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

নিজে নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন ড. ইউনূস

আপডেট : ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪