শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া দিশানায়েকে | সংগৃহীত ছবি
২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও তৎকালীন রাষ্ট্রপ্রধান গোতাবায়া রাজাপাক্সের পলায়নের পর এটাই ছিল দেশটিতে প্রথম নির্বাচন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনূঢ়া কুমারা দিশানায়েকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানী কলম্বোতে রাষ্ট্রপতির সচিবালয় ভবনে শপথ নেন দিশানায়েকে।
৫৫ বছর বয়সী নতুন প্রেসিডেন্ট অনূঢ়া ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা হিসেবে আরও ৩৮ জন প্রতিদ্বন্দ্বীকে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেন।
অনূঢ়া পেয়েছেন গণনাকৃত ভোটের ৪২ দশমিক ৩ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৮ শতাংশ ভোট। দ্বিতীয় ভোট গণনায় দুইজনের ভোট কিছুটা বেড়েছে।

সংবাদ360 ডেস্ক 



















