ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের খালটি অযত্ন অবহেলায় মৃতপ্রায়

বরিশালের বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত সন্ধ্যা নদী থেকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের একমাত্র খালটি অব্যবস্থাপনার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় এক দশক পূর্ব থেকেই এ খালটি নদীর পলী মাটি জমাট বেধে ভরাট হয়ে গেছে। যে খালটি ব্যবহার করে অসংখ্য অসুস্থ মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসতো সে খালটি এখন মৃতপ্রায়। ভোগান্তিতে পড়েছে উপজেলার হাজারো মানুষ।

২০২২-২০২৩ সালে বানারীপাড়া সন্ধ্যা নদীর তীর ঘেষা শহর রক্ষা বাধে দক্ষিণ নাজিরপুরের ব্রিজটি নির্মানের সময় এ খালটি ভরাট করে কাজ করা হয়। পরবর্তীতে খালটির ভরাট করা ওই অংশ খনন করে দিলেও মূল খালের নদীতে চর পড়া অংশ আর খনন করা হয়নি। যার ফলে নদী থেকে খালে প্রবেশ করার কোনো পথই নেই।

এছাড়াও পৌর শহরের প্রাচীন গুরুত্বপূর্ণ এ খালটি সন্ধ্যা নদীর সংযোগস্থল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যন্ত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। খালটি যেমন ভরাট হয়ে গেছে তেমনি খালের দুই পাশের বাসিন্দারাও ময়লা আবর্জনা ফেলে খালটিকে হুমকির মূখে ফেলে দিয়েছে। এ খালটি পূনরায় খনন করা হলে যেমন হাজারো অসুস্থ মানুষ সহজে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবে তেমনি পৌর শহরের পুরাতন খালটি তার অতীতের রূপে ফিরে পৌরবাসীর জীবন মান উন্নয়নে সহযোগিতা করবে।

এ ব্যাপারে পৌরসভায় বসবাসকারী কয়েকজন ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর কয়েকজন স্বজন জানান এ খালটি খনন করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এবং খালটি খনন করা হলে হাজারো মানুষ এর সুফল ভোগ করবে। এ ব্যাপারে তারা উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের খালটি অযত্ন অবহেলায় মৃতপ্রায়

আপডেট : ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫