ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ১২ নেতাকর্মী আটক

ফাইল ছবি

অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান হাওলাদার এবং উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করেছে পুলিশ।

বাগেরহাটের ৯ থানা থেকে ১২ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খাউলিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান ও উপজেলা সদরের নিজবাড়ি থেকে আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

এছাড়াও খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের সার ও কিটনাশক ব্যবসায়ী আব্দুল গফফার কাজী এবং মোরেলগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন লাভলু দফাদার-কে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত থেকে বিশেষ অভিযানে বাগেরহাটের ৯ থানা থেকে ১২ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাগেরহাট মডেল থানা থেকে ২, ফকিরহাট থানা থেকে ২, মোল্লারহাট থানা থেকে ১, কচুয়া থানা থেকে ২, মোরেলগঞ্জ থানা থেকে ৩ এবং মোংলা থানা থেকে ২ জনকে আটক করা হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতা মাস্টার সাইদুর রহমান ও কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছাড়াও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা এ কর্মকর্তা।

জনপ্রিয়

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ১২ নেতাকর্মী আটক

আপডেট : ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫