ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: জাপান সফর ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

ইন্দুরকানীতে মাকে গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দিলো ছেলে

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মাকে গাছের সঙ্গে বেঁধে বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছেলে মো. আল-আমিনকে আটক করেছে পুলিশ। আটক আল-আমিন উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে এবং চাকরিচ্যুত সেনা সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে আল-আমিন পরকীয়া ও মাদকাসক্তির কারণে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়। আল-আমিনের চারিত্রিক সমস্যার কারণে প্রথম স্ত্রী ও পরে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এ ঘটনায় আল-আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে। রবিবার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। এটা দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ আল-আমিনের বাড়িতে গেলে সে পালিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর আল-আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে বাইরে বের করে সুপারি গাছের সঙ্গে বেঁধে পেট্রোল দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আল-আমিনকে আটক করে।

এদিকে আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আল-আমিনের বাবা জয়নাল কাজী।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, রবিবার রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাতেই আল-আমিনের বাবা জয়নাল কাজী বাদী হয়ে থানায় মামলা দায়ে করেছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আল-আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন

ইন্দুরকানীতে মাকে গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দিলো ছেলে

আপডেট : ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫