ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক কাল বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমনকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বাগেরহাটে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিছিলটি বাগেরহাট-খুলনা মহাসড়কের খানজাহান আলী মাজার এলাকা প্রদক্ষিণ করে মাজার মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পুরো মিছিলজুড়ে নেতাকর্মীদের মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস, স্লোগান ও আনন্দের আবহ দেখতে পাওয়া যায়।

​উক্ত আনন্দ মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আরাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক উপস্থিত ছিলেন।

​এছাড়াও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসীমউদ্দীন, সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্নাসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জনপ্রিয়

শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

আপডেট : ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬