ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক কাল বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা

পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে

​রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গত ​রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এই আদেশ দেন।

এদিন নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন শওকত আজিজ রাসেল। এ সময় তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে তার জামিনের আবেদন জানান। একইসঙ্গে কারাগারে তাকে ডিভিশন দেওয়ারও আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

​দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৯ একই মামলায় শওকত আজিজ রাসেলসহ মোট আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছিলেন। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর আজ আদালতে এসে আত্মসমর্পণ করলেন রাসেল।

জনপ্রিয়

শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে

আপডেট : ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬