ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​

টেকনাফে এক লাখ ইয়াবাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ ​

​কক্সবাজারের টেকনাফে র‌্যাবের চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুন পাড়ার জাফর আলম (৫৫) এবং করাচিপাড়ার মো. তারেক (১৯)।

​

র‌্যাব জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়।

​তল্লাশির একপর্যায়ে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে জাফর আলম ও মো. তারেককে গ্রেপ্তার করেন র‌্যাব-১৫-এর সদস্যরা।

​

র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

​

মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয়

প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি

টেকনাফে এক লাখ ইয়াবাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ ​

আপডেট : ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬