ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীরের নামে অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) বিকাল আনুমানিক পাঁচটার দিকে ঢাকা-বিমানবন্দর মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শোয়েব আহমেদের নেতৃত্বে অংশ নেয় শতাধিক ছাত্রদল নেতাকর্মী।

এর আগে দুপুরের পর থেকেই উত্তরা আব্দুল্লাহপুর এলাকার পলওয়েল মার্কেটের সামনে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী জড়ো হন। পরে ব্যানার ও ফেস্টুন হাতে ঢাকা-বিমানবন্দর মহাসড়কের উভয় পাশ প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ও আফাজ উদ্দিনকে নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুকুল, মোতালেব হোসেন রতন, খোকা ভূঁইয়া, মোবারক দেওয়ান, আলমাস উদ্দিন, আজমল হুদা মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শোয়েব আহমেদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের নামে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। আমরা এসব অপপ্রচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সত্য যাচাই না করে কোনো তথ্য প্রচার বা শেয়ার না করারও আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “অপপ্রচার ও গুজব কখনো সত্যকে আড়াল করতে পারে না। জনগণ সব ধরনের ষড়যন্ত্রের জবাব শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দেবে।”

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার আশুলিয়ার তুরাগ নদী থেকে তিন যুবকের লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে ঘিরে বিভিন্ন ধরনের তথ্য ও দাবি ছড়িয়ে পড়ে। এসব তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীরের নামে অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬