ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

টেকনাফের হাজম পাড়ায় ফেনসিডিলসহ ইসহাক আটক ১

কক্সবাজার টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে টেকনাফের সী-বীচ বিওপি’র আওতাধীন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাজমপাড়ার একটি বসতবাড়িতে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় বিজিবি সদস্যরা একটি বসতঘর ঘিরে ফেললে মোঃ ইসহাক (২৬) পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে ঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক ইসহাক টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার ইউনূসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ ও মজুদ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

জব্দ ফেনসিডিল ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী

টেকনাফের হাজম পাড়ায় ফেনসিডিলসহ ইসহাক আটক ১

আপডেট : ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬