ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফের হাজম পাড়ায় ফেনসিডিলসহ ইসহাক আটক ১

কক্সবাজার টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে টেকনাফের সী-বীচ বিওপি’র আওতাধীন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাজমপাড়ার একটি বসতবাড়িতে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় বিজিবি সদস্যরা একটি বসতঘর ঘিরে ফেললে মোঃ ইসহাক (২৬) পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে ঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক ইসহাক টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার ইউনূসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ ও মজুদ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

জব্দ ফেনসিডিল ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

টেকনাফের হাজম পাড়ায় ফেনসিডিলসহ ইসহাক আটক ১

আপডেট : ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬