ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ক’ (বিজ্ঞান) ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আপাতত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে সরকার আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই রাষ্ট্রীয় শোক পালন এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

স্থগিত হওয়া বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট : ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫