ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশকে ফাঁসাতে গিয়ে নিজেই মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক পরিচয়দানকারী মোল্লা শাওন পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী অনুমতি ছাড়াই সমাজসেবার প্রকল্প ঘর ভাঙার অভিযোগ, মালামাল সরিয়ে নেওয়ার দাবি পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান কমব্যাট স্পোর্টসের বিশ্বমানচিত্রে বাংলাদেশ: নতুন দিগন্ত উন্মোচন করলো ‘জেডএফসি রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ২৩ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক প্রবীণ সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের প্রয়াণ, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল কোনাপাড়া এলাকায় জাফরের মাছের ঘেরের পাশ থেকে তাদের আটক করে।

আটকরা হলেন—হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. আব্দুর রহিম (৪১) এবং আলী জোহরের ছেলে কোরবান আলী (৪১)। তবে বিজিবির বিজ্ঞপ্তিতে কোরবান আলীর বয়স এক স্থানে ২৪ বছর উল্লেখ করা হয়েছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত টহলের সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুই কার্টনে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোবাইল ফোন, চেইন, হাতঘড়ি ও একটি দাও জব্দ করা হয়েছে।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জনপ্রিয়

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

আপডেট : ১৮ ঘন্টা আগে