ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

টেকনাফে এক লাখ ইয়াবাসহ আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় এক লাখ পিস ইয়াবাসহ রুহুল আমিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পূর্বপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর খারাংখালী বিওপির বিশেষ টহল দল।

আটক রুহুল আমিন টেকনাফ থানার মৌলভীবাজার পূর্বপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে খারাংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মৌলভীবাজার বিএসপি পোস্টের কাছে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে সন্দেহজনক একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। তার বহন করা বস্তায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টন থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।

৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক রুহুল আমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

টেকনাফে এক লাখ ইয়াবাসহ আটক

আপডেট : ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬