ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বাগেরহাটে হেরোইনসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ​

​বাগেরহাটের রামপালে হেরোইনসহ হাফিজা খাতুন (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়ল (৪০) পালিয়ে যান।

​

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রামপাল উপজেলার মানিকনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হাফিজাকে গ্রেপ্তার করা হয়।

​

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হাফিজা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০.৪৩ গ্রাম হেরোইন এবং একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে।

​

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাফিজা খাতুন ও তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়লের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম।

​

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অপর আসামি বিল্লাল হোসেন মোড়ল বর্তমানে পলাতক রয়েছেন।

জনপ্রিয়

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী

বাগেরহাটে হেরোইনসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ​

আপডেট : ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬