ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
নাফ নদী হয়ে প্রবেশের আগেই ৫ কেজি ক্রিস্টাল মেথ জব্দ; অটোরিকশা থেকে মিলল ৫ হাজার ইয়াবা

টেকনাফে আইসের বড় চালানসহ আটক ১, ইয়াবাও উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকের বিরুদ্ধে পৃথক অভিযানে প্রায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন গোলারচর এলাকায় নজরদারি জোরদার করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাউবনের দিকে পালিয়ে যায়। পালানোর সময় তারা পলিথিনে মোড়ানো একটি পোটলা ফেলে যায়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা এই চালানটি দেশের অভ্যন্তরে পৌঁছাতে পারলে মাদক কারবারিদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তপথে মাদকের প্রবেশ ঠেকাতে এবং স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

নাফ নদী হয়ে প্রবেশের আগেই ৫ কেজি ক্রিস্টাল মেথ জব্দ; অটোরিকশা থেকে মিলল ৫ হাজার ইয়াবা

টেকনাফে আইসের বড় চালানসহ আটক ১, ইয়াবাও উদ্ধার

আপডেট : ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬