ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ

​বাগেরহাট জেলা জজ আদালতের চার সরকারি সহকারী কৌঁসুলি (পিপি প্যানেলভুক্ত) একযোগে পদত্যাগ করেছেন।

​

রোববার (২ আগস্ট) দুপুরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

​

পদত্যাগকারী আইনজীবীরা হলেন— অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোস্তাইন বিল্লাহ, এপিপি রফিকুল ইসলাম স্বপন এবং সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

​

এ বিষয়ে এপিপি মোস্তাইন বিল্লাহ বলেন, “ব্যক্তিগত চেম্বারের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারি দায়িত্ব পালন করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

​

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “চারজন সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগপত্র আমরা গ্রহণ করেছি। বিধিমালা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনপ্রিয়

শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা

বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ

আপডেট : ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬