ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের নির্দেশ, ৫০ শয্যাকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, চিকিৎসক সংকট, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও দপ্তর ঘুরে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পাক। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে, সেটিই আমাদের লক্ষ্য। সীমিত সম্পদ নিয়েও আমরা গরিব মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই।”

তিনি আরও বলেন, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বাড়াতে বর্তমান ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এতে এলাকার মানুষের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনের সময় হাসপাতালের মজুত থাকা বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ সরকারি বিধি অনুসরণ করে দ্রুত ধ্বংস করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনা ও সেবার মান নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করেন।

হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন। সেখানে কিছু অসংগতি তাঁর নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে মোরেলগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষ আরও উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাবেন।

জনপ্রিয়

টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আকস্মিক পরিদর্শনে মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের নির্দেশ, ৫০ শয্যাকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা

আপডেট : ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬