ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, অস্থায়ী দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) তাঁর পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিকেল পাঁচটায় সংসদ ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির পদটি শূন্য হওয়ায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির অস্থায়ী দায়িত্ব পালন করবেন।

পদত্যাগ প্রক্রিয়া: সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন।

দায়িত্ব হস্তান্তর: সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি ও অসুস্থতাজনিত কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

নতুন নির্বাচন: সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন (অনুচ্ছেদ ৪৮-১)।

চিকিৎসা শেষে নির্ধারিত সূচির দুই দিন আগেই আজ দুপুরে ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তিনি জানান, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তাঁর অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-বিতর্ক চলছিল।

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। এ নিয়ে দলটির শীর্ষপর্যায়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

জনপ্রিয়

মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, অস্থায়ী দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আপডেট : ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬