ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

টেকনাফ শীলখালী চেকপোস্টে ৬০ লিটার বাংলা মদ উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহছড়া ইউনিয়নের শীলখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজিযোগে পাচারের সময় ৬০ লিটার বাংলা মদসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার শামলাপুর গ্রামের নুর আহমদের ছেলে মনসুর আলম (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক।

বিজিবি জানায়, সোমবার বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজি টেকনাফের শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু চালক সংকেত অমান্য করে এক বিজিবি সদস্যকে ধাক্কা দিয়ে বাহারছড়ার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে বিজিবির একটি বিশেষ দল ধাওয়া করে বাহারছড়া ইউনিয়নের এলজিইডি সড়ক এলাকায় সিএনজিটি আটক করে। তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৩০টি প্লাস্টিকের বোতল থেকে মোট ৬০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনসুর আলম জানান, তিনি কক্সবাজার থেকে বাংলা মদ সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় উদ্ধার হওয়া মদ, ব্যবহৃত সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রকে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

টেকনাফ শীলখালী চেকপোস্টে ৬০ লিটার বাংলা মদ উদ্ধার, আটক ১

আপডেট : ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬