ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন: কেক কাটা ও আলোচনা সভায় সাংবাদিক নেতা জামাল হোসেন

দেশের অন্যতম। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাসাবো শাখায় এক আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি-নির্ধারক পরিষদের সভাপতি মুহম্মদ জামাল হোসেন। তিনি ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক দীর্ঘ ২৫ বছরে গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে একটি আস্থার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। তিনি ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও সেবার মান আরও উন্নত করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাবো শাখার ব্রাঞ্চ ম্যানেজার মৌসুমী কবির। এ সময় উপস্থিত ছিলেন রিজোনাল হেড সাদিয়া, মাহমুদা আক্তারসহ বাসাবো শাখার কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক গ্রাহক।

আলোচনা পর্বে বক্তারা ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সফল পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং গ্রাহককেন্দ্রিক সেবা, ডিজিটাল ব্যাংকিং, স্বচ্ছতা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ব্যাংকের আগামী দিনের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

পরে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জনপ্রিয়

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন: কেক কাটা ও আলোচনা সভায় সাংবাদিক নেতা জামাল হোসেন

আপডেট : ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬