ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ জন আটক, উদ্ধার ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন আসামিকে আটক এবং মোট ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রথম অভিযানে শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মিয়ানমার সীমান্ত থেকে একজন ব্যক্তিকে দুটি বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তি হলেন জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

একই দিনে দ্বিতীয় অভিযানে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় তিন ব্যক্তি জেলের ছদ্মবেশে মাদকের চালান গ্রহণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে ঠেলা জালসহ আটক করা হলেও অপর দুইজন পালিয়ে যায়।

আটক ব্যক্তির ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তি আজিজুল হক (৩৮), টেকনাফ উপজেলার দক্ষিণ ডেলপাড়া এলাকার বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা কার্যক্রম, প্রযুক্তিনির্ভর নজরদারি, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক দুই আসামি এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ জন আটক, উদ্ধার ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা

আপডেট : ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬