ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংকে মেধাভিত্তিক নিয়োগ ও সৎ কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে বিশেষ অঞ্চলের একচ্ছত্র ও অবৈধ নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোরেলগঞ্জ শাখার সাধারণ গ্রাহকরা।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় মোরেলগঞ্জ ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা ব্যাংকিং খাতে রাজনৈতিক ও আঞ্চলিক প্রভাবমুক্ত নিয়োগ ব্যবস্থা চালুর দাবি জানান এবং ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ব্যাংকের কার্যক্রম বন্ধের জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়ে নিজেদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন মাস্টার মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, মাকসুদ আলী, মোহিব্বুল্লাহ রফিক, আব্দুল হাই, বেলাল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও আমানতের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম ও স্থিতিশীলতা রক্ষায় যোগ্য, দক্ষ ও সৎ কর্মকর্তাদের যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনা প্রয়োজন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু মহলের প্রভাবের কারণে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন গ্রাহক তার বক্তব্যে বলেন, “আমরা আমাদের কষ্টার্জিত অর্থ ইসলামী ব্যাংকে জমা রেখেছি। আমানতের নিরাপত্তা ও ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে হলে অনিয়ম ও পক্ষপাতমূলক নিয়োগ বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ গ্রাহকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ, ব্যাংকের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

জনপ্রিয়

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

ইসলামী ব্যাংকে মেধাভিত্তিক নিয়োগ ও সৎ কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে গ্রাহকদের মানববন্ধন

আপডেট : ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬