ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঈদকে ঘিরে জমে উঠছে বেচাকেনা, নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থাপনায় বাড়তি আস্থা

মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী বৃহত্তম বালুরমাঠ পশুরহাটের শুভ উদ্বোধন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়ীয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী বালুর মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উপজেলার সর্ববৃহৎ কোরবানির পশুরহাটের কার্যক্রম। শুক্রবার (২২ মে) শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো হাট এলাকা। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা খামারি, ব্যবসায়ী ও ক্রেতাদের উপস্থিতিতে জমে উঠতে শুরু করেছে এ পশুরহাট।

হাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ জব্বার। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের অংশ হিসেবে কাঠালতলা এলাকার মোঃ সোহাগ শেখের কাছ থেকে উপজেলার গোয়ালবাড়িয়া এলাকার ফিরোজ শেখ ৭৩ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন। এর
মধ্য দিয়েই পশু বেচাকেনার আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাট পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান মাতুব্বর, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ লুতফর রহমান ফকির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার, জাহাঙ্গীর আলম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খামারি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

হাট ঘুরে দেখা যায়, স্থানীয় খামারিদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও ব্যবসায়ীরা গরু, মহিষ ও ছাগল নিয়ে আসতে শুরু করেছেন। দেশীয় জাতের পশুর পাশাপাশি উন্নত জাতের বড় আকৃতির গরুও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে বড় ও স্বাস্থ্যবান গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। অনেক খামারি আশা প্রকাশ করেছেন, এবারের ঈদে ভালো দামে পশু বিক্রি করে লাভবান হতে পারবেন।

হাট পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান মাতুব্বর সাংবাদিকদের জানান, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাটজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকা শনাক্তে বসানো হয়েছে আধুনিক মেশিন। এছাড়াও পরিচ্ছন্নতা, যানবাহন পার্কিং, বিশ্রাম ব্যবস্থা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ, যাতে হাটে আগত কেউ কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।

হাটে আসা কয়েকজন খামারি জানান, গত বছরের তুলনায় এবার পশুর চাহিদা ভালো রয়েছে। বিশেষ করে বড় ও স্বাস্থ্যবান গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। অন্যদিকে ক্রেতারাও বলছেন, সাধ্যের মধ্যে পছন্দের পশু কেনার আশায় তারা প্রতিদিন হাটে আসছেন।

আয়োজকদের ধারণা, আগামী সোমবার থেকে পশুরহাট পুরোপুরি জমে উঠবে। ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে ক্রেতা-বিক্রেতার সমাগম। ফলে বালুর মাঠের এই ঐতিহ্যবাহী পশুরহাট এবারও মোরেলগঞ্জের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় কোরবানির পশুরহাট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

ঈদকে ঘিরে জমে উঠছে বেচাকেনা, নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থাপনায় বাড়তি আস্থা

মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী বৃহত্তম বালুরমাঠ পশুরহাটের শুভ উদ্বোধন

আপডেট : ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬