ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। 

মঙ্গলবার (১৯ মে) বিকেলে পত্তাশী জনকল্যাণ স্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

খেলা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকার কৃতি সন্তান মো. শরিফ মহিদুল ইসলামকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে প্রযুক্তি দলের জেলা সভাপতি মো. নাজমুল হুদা ডালিমকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন, তরুণদের প্রযুক্তিমুখী শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়নের সহ-সভাপতি মো. হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান (মহারাজ)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমীন হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে শরিফ মহিদুল ইসলাম বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার চলার শক্তি। আমি এলাকার উন্নয়ন এবং তরুণদের কল্যাণে কাজ করে যেতে চাই।

জনপ্রিয়

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

আপডেট : ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬