ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবনে বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্প ৫ সদস্যের অস্ত্র-গোলাবারুদ জমা

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সুমন বাহিনীর প্রধান সুমনসহ পাঁচ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। রোববার (১৭ মে) দিবাগত রাত প্রায় ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণের পর তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড স্টেশন দোবেকিতে রাখা হয়েছে। এ সময় তারা কোস্ট গার্ডের কাছে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেয়।

সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ১৭ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১টায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত সুমন বাহিনীর প্রধান সুমনসহ মোট পাঁচজন সদস্য সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে কোস্ট গার্ডের নিকট অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমানে বিসিজি স্টেশন দোবেকিতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে নিয়মিত দস্যু দমন অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ফলে বনাঞ্চলে দস্যু তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, বনদস্যুদের আত্মসমর্পণের বিষয়টি নিয়ে কাজ চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

সুন্দরবনে বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্প ৫ সদস্যের অস্ত্র-গোলাবারুদ জমা

আপডেট : ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬