কক্সবাজারের টেকনাফে দীর্ঘ সাত বছর আত্মগোপনে থাকার পর মাদক মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তারকৃত মো. ফরহাদ প্রকাশ ফয়সাল (৩০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দুলীপাড়া এলাকার বাসিন্দা। তিনি বেলা মাছনের ছেলে।
র্যাব জানায়, অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সাবরাংয়ের চান্দুলীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাদক মামলার পলাতক আসামি ফয়সালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, রামু থানায় দায়ের হওয়া ২০১৭ সালের একটি মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















