ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মীদের ঝটিকা মিছিলের সময় এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে গণভবন ক্রসিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২০ থেকে ২৫ জনের একটি দল গণভবন ক্রসিং থেকে ইকবাল রোডের দিকে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিমের ইনচার্জ এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

এসময় মিছিল থেকে মো. খোকন কাজী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় মিছিলে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপডেট : ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬