ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে নারাজ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় | ফাইল ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, তার দল প্রকৃত অর্থে হারেনি, বরং ভোট “লুট” করা হয়েছে। ফলে পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাটের বাসভবনে দলীয় শীর্ষ নেতাদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মমতা স্পষ্ট ভাষায় বলেন, আমরা হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। তাহলে আমি কেন পদত্যাগ করব?

নির্বাচনের ফলাফলের জন্য তিনি নির্বাচন কমিশনকে দায়ী করে ‘ভিলেন’ আখ্যা দেন। তার অভিযোগ, কমিশনের সহায়তায় শতাধিক আসন হাতছাড়া হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বেরও ভূমিকা ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এখন রাজপথে আন্দোলনে নামবেন এবং সাধারণ মানুষের মতো লড়াই চালিয়ে যাবেন। যদিও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

তৃণমূল সমর্থকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে মমতা বলেন, বিশেষ করে নারী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।

ভারতের সংবিধানে এমন পরিস্থিতির স্পষ্ট ব্যাখ্যা নেই, যেখানে নির্বাচনে পরাজয়ের পরও কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। তবে বিশেষজ্ঞদের মতে, বিধানসভার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। ওই সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে তার পদ শেষ হবে, পদত্যাগ না করলেও তিনি ‘সাবেক’ মুখ্যমন্ত্রী হয়ে যাবেন।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে নারাজ মমতা

আপডেট : ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬