ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

এবার গ্যাস সংকটে বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা 

সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সার তৈরির প্রধান কাঁচামাল অ্যামোনিয়া গ্যাসের তীব্র সংকটের কারণে শনিবার (১৮ এপ্রিল) রাতে কারখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

কারখানাটির ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল গণমাধ্যমে জানান, প্রধান কাঁচামাল অ্যামোনিয়ার অভাবে এখন আর উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তারা মূলত নিকটস্থ চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে প্রয়োজনীয় অ্যামোনিয়া সংগ্রহ করে থাকেন।

সিইউএফএল ও কাফকো গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। ফলে কাঁচামালের যোগান না পাওয়ায় বাধ্য হয়ে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং ওই কারখানাগুলো চালু না হওয়া পর্যন্ত তাদের পক্ষে উৎপাদন শুরু করা কোনোভাবেই সম্ভব নয়।

প্রসঙ্গত, ২০০৬ সালে যাত্রা শুরু করা এই কারখানাটি দেশের কৃষি খাতে সুষম সারের ব্যবহার নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসলের উৎপাদন বাড়াতে ডিএপি সারের ভূমিকা অনন্য। এটি বিশেষ করে নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ যৌগিক সার উৎপাদনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত এই কারখানায় দৈনিক ৮০০ টন ক্ষমতার দুটি পৃথক ইউনিট রয়েছে যা ডিএপি ১ এবং ডিএপি ২ নামে পরিচিত।

কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে এই কারখানার অবদান অনেক। কিন্তু বর্তমানের এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে আসন্ন মৌসুমে সারের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

এবার গ্যাস সংকটে বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা 

আপডেট : ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬