ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির ৩ থানার ওসি বদলি টেকনাফে বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার তেজগাঁওয়ে ‘জামিয়া ইসলামিয়া জমিরিয়া’র যাত্রা — ধর্মমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় আসবে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু নলছিটিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পিরোজপুরে জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তি: চালু হলো ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’ ঝালকাঠিতে অবৈধ দখল উচ্ছেদে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন নীলফামারী মেডিকেল কলেজ ছাত্র ছাত্রীদের জন্য চালু হলো বাস সার্ভিস চরাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম সংকটে: যাতায়াতের অভাবে ভোগান্তিতে মানুষ

টেকনাফে বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) টেকনাফ মডেল থানা–পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পৃথক দল অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি রয়েছেন। এ ছাড়া সাতটি জিআর পরোয়ানার সাত আসামি, সাতটি সিআর পরোয়ানার সাত আসামি এবং নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানা তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

ডিএমপির ৩ থানার ওসি বদলি

টেকনাফে বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার

আপডেট : ৩ ঘন্টা আগে