ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

টেকনাফ স্থলবন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন টেকনাফ স্থলবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর ও আধুনিকায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল ২০২৬) রাজধানী ঢাকা-এর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী (এনডিসি)।

সভায় টেকনাফ স্থলবন্দরের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। বিশেষ করে আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি আবু মোর্শেদ চৌধুরী ব্যবসায়ীদের নানা সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। এসময় টেকনাফ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি ওমর ফারুক (সিআইপি) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম বন্দরের কার্যক্রম সহজীকরণে বাস্তবমুখী প্রস্তাবনা উপস্থাপন করেন।

এছাড়া টেকনাফ উপজেলা সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফেজ এনামুল হাসানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন এবং বন্দরের উন্নয়নকে ত্বরান্বিত করতে গঠনমূলক মতামত প্রদান করেন।

সভায় বক্তারা টেকনাফ স্থলবন্দরকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

টেকনাফ স্থলবন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা অনুষ্ঠিত

আপডেট : ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬