ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতের ২২ মাসের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল আমীন।

অভিযান চলাকালে পিরোজপুর পৌর শহরের সিআই পাড়া এলাকায় গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোঃ সালাম খানের পুত্র মোঃ রাব্বি খান (২৬)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং ২২ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতের ২২ মাসের কারাদণ্ড

আপডেট : ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬