ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ এক মাদক ও অস্ত্র পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে জাদিমুড়া বাজারগামী একটি সন্দেহভাজন অটোরিকশাকে নজরদারিতে নেয় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় লেদা ও মুছনী বাজার এলাকায় আগে থেকেই অবস্থান নেয় বিশেষ অভিযানিক দল।

ইফতারের পরপরই অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে এবং মুছনী বাজারে অবস্থানরত দলকে সংকেত দেয়। পরে সেখানে পৌঁছামাত্র অটোরিকশাটির গতিরোধ করে চালককে আটক করা হয়।

তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে অপর একটি প্যাকেট থেকে প্রায় ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

আটক ব্যক্তি আব্দুল আলীম তাহের (২৮), তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওহাববাড়াং গ্রামের বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, অভিযানে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক ও কৌশলগত পদক্ষেপের ফলে অভিনব পদ্ধতিতে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১

আপডেট : ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬