ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে জাতীয় পাট দিবস পালিত

  • আমির হোসেনঃ
  • আপডেট : ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১২২ ভিউ

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সৌজন্যে জাতীয় পাট দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রসাশনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হন।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহি অফিসার সেগুপ্তা মিনহাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান মিলি, আতিরিক্ত উপপরিচালক (শস্য) প্রমুখ।

এসময় ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সদস্যগণ, পাট চাষিবৃন্দ, উদ্যোক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায়, পরিবেশ দূষণ রোধ ও পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ সরকার “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” প্রণয়ন করেছে তা নিয়ে আলোচনা করা হয়।

> এ আইনের আওতায় ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, পোল্ট্রি ফিড, ফিস ফিড ও তুষ-খুদ-কুঁড়া মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
> আইন অমান্যকারীর শান্তি অনধিক ০১ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
> অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক।
> লাইসেন্সবিহীন পাট ও পাটপণ্যের ব্যবসা পরিচালনার শান্তি অনধিক ৩ বছরের কারাদণ্ড বা অনধিক ০১ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

এছাড়া, পাট চাষে কৃষকদের অনুপ্রেরণা ও সরকারি অনুদানের আশ্বাস দেয়া হয় হয়।

জাতীয় স্বার্থে পাটখাতের উন্নয়ন, সম্প্রসারণ ও পরিবেশ রক্ষায়- পাট ও পাটজাত পণ্যের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য অনলাইন লাইসেন্স গ্রহণ ও নিয়মিত নবায়ন করণ,পাট আইন-২০১৭ এবং মোড়কীকরণ আইন-২০১০ বাস্তবায়নে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

ঝালকাঠিতে জাতীয় পাট দিবস পালিত

আপডেট : ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬