ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

শরীয়তপুর–১ আসনে বিজয়: বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে যমুনা লাইফ ইন্সুরেন্সের সিইওর ফুলেল শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং একই সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী জনাব সাঈদ আহমেদকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা অজিত চন্দ্র আইস।

শুভেচ্ছা জ্ঞাপনকালে অজিত চন্দ্র আইস বলেন, শরীয়তপুরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও আস্থার প্রতিফলন হিসেবেই সাঈদ আহমেদের এ বিজয় অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং নেতৃত্বগুণের কারণেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন। এ বিজয় কেবল একটি আসনের সাফল্য নয়, বরং এটি উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশারও বহিঃপ্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির উন্নয়ন প্রশাসন প্রধান কাজী মাহবুবে খোদা পাশা এবং এসডিএমডি ইনচার্জ খাইরুল মমিন কাজলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তার সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও দায়িত্বশীল নেতৃত্ব শরীয়তপুর–১ আসনে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

শুভেচ্ছা বিনিময়কালে যমুনা লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশেষভাবে দেশের বীমা খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে বীমা শিল্প অর্থনৈতিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাতের সম্প্রসারণ, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং আধুনিক নীতিমালা প্রণয়নে কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্য ও বিআইএ প্রেসিডেন্ট হিসেবে সাঈদ আহমেদ জাতীয় সংসদ ও নীতিনির্ধারণী পর্যায়ে বীমা শিল্পের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এ সময় মুখ্য নির্বাহী কর্মকর্তা- অজিত চন্দ্র আইস নবনির্বাচিত এমপির কাছে বিশেষ অনুরোধ জানান, যাতে তিনি বীমা শিল্পের কাঠামোগত উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, দক্ষ মানবসম্পদ গঠন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণে সহযোগিতা করেন। তিনি বলেন, সরকারের সহায়ক নীতি ও যথাযথ তদারকি থাকলে বীমা খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।

উত্তরে সাঈদ আহমেদ সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশের বীমা শিল্পের অগ্রগতি ও আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রেও তিনি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বার্তা তুলে ধরে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে দেশের সামগ্রিক উন্নয়ন ও বীমা শিল্পের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

শরীয়তপুর–১ আসনে বিজয়: বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে যমুনা লাইফ ইন্সুরেন্সের সিইওর ফুলেল শুভেচ্ছা

আপডেট : ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬