ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

শীলখালী চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

কক্সবাজারের শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ২০,০০০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তি মোহাম্মদ আরাফাত (২৩)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাবরং গ্রামের বাসিন্দা। তার পিতা হোসাইন আহমদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি।

বিজিবি সূত্র জানায়, একই দিন বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিডি-১১২৮ নম্বরের প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’ সন্দেহজনক সংকেত দিলে গাড়ির পিছনের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাতকে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, মাদকের উৎস ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দ যানবাহন এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানা-এ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

শীলখালী চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

আপডেট : ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬