ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

বীমা খাতের প্রখ্যাত ব্যক্তিত্ব শেখ কবির হোসেন আর নেই

শেখ কবির হোসেন

বাংলাদেশের বীমা খাতের অন্যতম ব্যক্তিত্ব, শেখ কবির হোসেন আর নেই। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স-এর সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ছিলেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে দেশের বীমা অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে বীমা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে বীমা খাত সংগঠিত ও শক্তিশালী হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

মরহুমের জানাজা নামাজের স্থান ও সময় পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সোনার বাংলা ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি আব্দুর রউফ গোমস্তা।

শেখ কবির হোসেনের মৃত্যুতে বীমা শিল্পে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

বীমা খাতের প্রখ্যাত ব্যক্তিত্ব শেখ কবির হোসেন আর নেই

আপডেট : ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬