ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন; ডায়গনস্টিক সেন্টারসহ ১৫ দোকান ছাই, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুরোনো শীত কাপড় মার্কেটের ১৫ দোকান ও একটি ডায়গনস্টিক সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে। এতে এক কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পুরাতন শীত কাপড়ের মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীদের দাবি, হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার ও ১৫টি পুরাতন কাপড়ের দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্থ হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টারের অন্যতম মালিক জাহিদ চাকলাদার বলেন, আগুনে আমদের সব শেষ হয়ে গেছে। অনেক কষ্টে ডায়গনস্টিক সেন্টারটি করেছিলাম, আগুনে সব শেষ হয়ে গেল।

ক্ষতিগ্রস্থ এক কাপড় ব্যবসায়ী লিটু খান জানান, আসলে ঋণ করে ব্যবসা শুরু করে ছিলাম। ঈদের জন্য মালামাল আনব, তাই কিছু নগদ টাকাও ছিল দোকানে, সব শেষ হয়ে গেল। আমাদের ১৫জন ব্যবসায়ী ও ডায়গনস্টিক সেন্টার মিলে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন; ডায়গনস্টিক সেন্টারসহ ১৫ দোকান ছাই, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬