ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সোনালী লাইফের ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা নির্ধারণে নির্বাহীদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নির্বাহীদের ২০২৬ সালের প্রথম মাসিক সভা বছরের শুরুতেই সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) রাজধানীর সোনালী লাইফের প্রধান কার্যালয়ের নিজস্ব সভা কক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

নতুন বছরের সূচনালগ্নে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ব্যবসায়িক লক্ষ্য, উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সোনালী লাইফের পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া এবং শেখ মোহাম্মদ ড্যানিয়েল।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “২০২৬ সালকে সোনালী লাইফের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত ব্যবসায়িক কৌশল, স্বচ্ছতা ও গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ আব্দুল হান্নান এফসিএ, চিফ অপারেটিং অফিসার (সিওও) মোঃ মঞ্জুর মোর্শেদ, চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হাসিব রেজা এবং কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব এফসিএস। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন- এস এম মহিউদ্দিন ফারুকী, শেখ মোঃ বদিউজ্জামান রিপন, মোঃ আবদুল্লাহিল কাফী, মোঃ গোলাম মোস্তফা, সৈয়দ মোঃ আজিম, মোঃ তামজিদুল আলম ও মোঃ আনোয়ার হোসেন।

সহকারী ব্যবস্থাপনা পরিচালক পর্যায়ে উপস্থিত ছিলেন- মোঃ গোলাম কিবরিয়া, মোঃ আশরাফুল ইসলাম, সত্যজিৎ দাশ গুপ্ত, অনুপম দাস, আরফিন বাদল রনি, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, আবু শাহাদাত দুলাল এবং এমদাদুল হক সাহিল। পাশাপাশি কোম্পানির এজিএম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও উপস্থিত ছিলেন- মোঃ আশরাফুল আলম, মোঃ ফজলুল হক, মোঃ মিজানুর রহমান, রমজান আলী, মোঃ মনিরুজ্জামান খান, হাক্কানী খন্দকার, শামসুল আরেফিন হক ভুঁইয়া, মোহাম্মদ মহিউদ্দীন, মোঃ হাসানুর রহমান, শাহাদাত মজুমদার ও মোঃ মিজানুল করিম।

সভায় বক্তারা ২০২৬ সালের জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরেন। বিশেষভাবে নতুন পলিসি উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, দাবি নিষ্পত্তির গতি বৃদ্ধি, মাঠপর্যায়ে বিক্রয় কার্যক্রম জোরদার এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থা ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, সভায় নতুন বছরে সোনালী লাইফের সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ, বাজার প্রতিযোগিতায় অবস্থান সুদৃঢ় করা এবং নীতিধারকদের আস্থা আরও দৃঢ় করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বছরের শুরুতেই অনুষ্ঠিত এ সভাকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২০২৬ সালের সফল যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

সোনালী লাইফের ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা নির্ধারণে নির্বাহীদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬