ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

বেগম জিয়ার মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এ উপলক্ষে তিনি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।

শোক বইতে স্বাক্ষরকালে তোফাজ্জল হোসেন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী ও আপসহীন নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার ভূমিকা শুধু একজন প্রধানমন্ত্রী হিসেবেই নয়, বরং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবকতুল্য নেত্রীকে হারাল। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। তিনি শোক বইতে স্বাক্ষরকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুম নেত্রীর স্মৃতিচারণ করেন।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে তোফাজ্জল হোসেনের শোক বইতে স্বাক্ষর শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি দায়িত্বশীল কর্পোরেট ও সামাজিক অবস্থান থেকে জাতির এক গুরুত্বপূর্ণ নেত্রীর প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সবসময় জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা রেখে আসছে, যা এই শোকবার্তায় আবারও প্রতিফলিত হয়েছে।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

বেগম জিয়ার মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

আপডেট : ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬